ঢাকাSunday , 13 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি

Link Copied!

t20স্পোর্টস ডেস্ক : ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি আগামী ১৪ ও ১৫ জানুয়ারি বাংলাদেশে অবস্থান করবে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বিশ্ব ভ্রমণে বিশ্বকাপের ট্রফি বের হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে আসছে ট্রফিটি। রোববার ভারতের মুম্বাই থেকে ট্রফির ভ্রুমণ শুরু হবে। ১২টি দেশ ঘুরে দিল্লীতে ট্রফির ভ্রমণ শেষ হবে ১ ফ্রেবুয়ারি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ষষ্ঠ আসর বসছে ভারতে। ১১ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত সীমিত পরিসরের এ আসর অনুষ্ঠিত হবে।
রোববার মুম্বাই থেকে স্কটল্যান্ডের উদ্দেশ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি যাত্রা শুরু করবে। স্কটল্যান্ড থেকে আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও নেদারল্যান্ডস ভ্রমণ করবে ট্রফিটি। ইউরোপ থেকে আফ্রিকাতে চলে যাবে ট্রফিটি। ২ ও ৩ জানুয়ারি জিম্বাবুয়ের হারারেতে বিশ্বকাপের ট্রফি অবস্থানের পর ৫-৭ জানুয়ারি দক্ষিণ আফ্রিকার কেপটাউন ভ্রমণ করবে।
আফ্রিকার পর উপমহাদেশে আসবে বিশ্বকাপের ট্রফি। পাকিস্তানে ১১ ও ১২ জানুয়ারি, বাংলাদেশে ১৪ ও ১৫ জানুয়ারি এবং শ্রীলঙ্কাকে ১৭ ও ১৮ জানুয়ারি বিশ্বকাপের ট্রফি অবস্থান করবে।
শ্রীলঙ্কা থেকে ট্রফি চলে যাবে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে। ২১ থেকে ২৪ জানুয়ারি নিউজিল্যান্ডেই থাকবে ট্রফিটি। ২৬ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ট্রফিটি অস্ট্রেলিয়ায় ভ্রমণ শেষে ১ ফেব্রুয়ারি দিল্লীতে পৌঁছবে।
প্রসঙ্গত, ২০২০ সালে সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজকের ভূমিকা পালন করবে অস্ট্রেলিয়া।