ঢাকাSunday , 13 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

করুনায় হোঁচট বার্সেলোনার

Link Copied!

bercelonaস্পোর্টস ডেস্ক : ছিলেন না নেইমার, তবে ছিলেন মেসি। মাঠটাও নিজেদেরই, ন্যু ক্যাম্প। সবকিছুই ছিল অনুকূলে। ৬২ মিনিট অবধি ২-০ গোলে এগিয়ে বার্সেলোনা। কিন্তু হঠাতই নয় মিনিটের ঝড়। বার্সা হজম করল দুই গোল। স্কোর লাইন ২-২। শনিবার এমন নাটকীয় ম্যাচেই বার্সেলোনাকে রুখে দিয়েছে ডিপোর্তিভো লা করুনা। স্প্যানিশ লা লিগায় করুনার সঙ্গে কাতালানদের এমন হোঁচট বিস্ময়করই।
ম্যাচের পঞ্চম মিনিটে প্রথম ভালো সুযোগটা পেয়েছিল শুরু থেকেই আক্রমণ চালিয়ে যাওয়া বার্সেলোনা। ডি-বক্সের ভেতর সান্দ্রো হেডে লুইস সুয়ারেজকে বল বাড়ালেও লক্ষ্যভ্রষ্ট শট নেন উরুগুয়ের এই ফরোয়ার্ড। এর পর বার বার আক্রমণ চালিয়েও গোলমুখে ব্যর্থ হচ্ছিল মেসি-সুয়ারেজরা।
৩১তম মিনিটে মেসির জোরাল শট কোনোমতে ফেরান করুনার গোলরক্ষক। পরের মিনিটেই ডান দিক থেকে দানি আলভেসের ক্রসে লক্ষ্যভ্রষ্ট হেড করেন সুয়ারেজ। ৩৯তম মিনিটে ফ্রি-কিক পেয়ে আর্জেন্টিনা অধিনায়কের বাঁ পায়ে উচিয়ে মারা নিখুঁত শট  ঠেকানোর সুযোগই ছিল না গোলরক্ষকের।গোল। বার্সা লিড নেয় ১-০ গোলে।
৫৫তম মিনিটে দেপোর্তিভোর জালে বল ঢোকাতে পারলেও অফসাইডের বাঁশি বাজায় উদযাপন করতে পারেননি সুয়ারেজ।তবে ৬২ মিনিটে দুর্দান্ত এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন রাকিতিচ। ডি বক্সের একটু বাইরে থেকে ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডারের কোনাকুনি শট রুখতে পারেননি প্রতিপক্ষের গোলরক্ষক।
৭৭তম মিনিটে ফরোয়ার্ড লুকাস ব্যবধান কমানোর পর মরিয়া হয়ে আক্রমণ চালায়  দেপোর্তিভো (২-১)। তারই ফল হিসেবে ৮৬ মিনিটে আসে আলেক্সের সমতা ফেরানো গোলটি (২-২)।
ড্র করলেও ১৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষেই আছে বার্সেলোনা। ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ দ্বিতীয় ও ৩০ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ তৃতীয় স্থানে আছে।