ঢাকাSunday , 13 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বড়পর্দায় আসছে ফেরদৌস-মৌটুসীর ‘নয় ছয়’

Link Copied!

96বিনোদন  ডেস্ক : নানা চড়াই উৎড়াই পেরিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে  ফেরদৌস-মৌটুসী জুটির প্রথম ছবি ‘নয় ছয়’। আগামী ১৮ ডিসেম্বর দেশের কয়েকটি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি দেয়া হবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা রাফায়েল আহসান।
২০১১ সালে ‘৬৯ পাতলা খান লেন’ শিরোনামে ছবিটির চিত্রধারণের কাজ শুরু হয়। সব কাজ শেষে পরের বছরই সেন্সর জমা দেন পরিচালক। কিন্তু ছবির নাম ও কয়েকটি বিষয় নিয়ে জটিলতা তৈরি হয়। ফলে মুক্তি অনিশ্চত হয়ে পড়ে। পরবর্তিতে ছবির নাম পাল্টে রাখা হয় ‘নয় ছয়’। তাছাড়া কিছু অংশ নতুন করে শুটিং, ডাবিং ও সম্পাদনা করা হয়। অবশেষ সেন্সর বোর্ডে জমা দেয়ার পর চলতি বছরের এপ্রিলে ছাড়পত্র মিলে।
এদিকে ছবি প্রসঙ্গে পরিচালক রাফায়েল আহসান বলেন, ‘ছবিটির মূলত হাস্য রসাত্মক গল্পে তৈরি। তাই প্রেক্ষাগৃহের পাশাপাশি বিকল্প ব্যবস্থাপনায় বিভিন্ন জায়গায় প্রদর্শনের ব্যবস্থা করা হবে। আশা করছি দর্শকরা উপভোগ করবেন।’
‘ছয় নয়’ চলচ্চিত্রে ফেরদৌস-মৌটুসী ছাড়াও অভিনয় করেছেন শহিদুল আলম সাচ্চু, প্রাণ রায়, মিলু, উর্মি খান, আলিশা প্রধান প্রমুখ। অন্যদিকে ছবির চিত্রগ্রহণ করেছেন মুম্বাইয়ের কার্তিক গণেশ ও সঙ্গীত পরিচালনা করেছেন পৃত্থীরাজ, পারভেজ সাজ্জাদ ও কাজী আনান।