ঢাকাSunday , 13 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘গোল্ডেন গ্লোব’-এর জন্য লড়বেন তারা

Link Copied!

gooldenবিনোদন ডেস্ক : একাডেমি পুরস্কার(অস্কার) ও গ্র্যামি অ্যাওয়ার্ডের পরই পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী হিসেবে ধরা হয় ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড’-কে। যদিও এটি আমেরিকান ছবি, মিউজিক ও টিভি নাটকগেুলোকেই প্রমোট করে। অন্যদিকে এটিকে ব্রিটেনের বাফটা অ্যাওয়ার্ডের সাথেও তুলনা করা হয়।
এ বছর সবচেয়ে বেশী শাখায় মনোনয়ন পেয়েছে কেট ব্লানচেট ও রনি মারা অভিনীত চলতি বছরের সবচেয়ে আলোচিত ছবি ‘ক্যারল’। যে ছবিটি মূলত দুজন নারীর মধ্যে সম্পর্ক নিয়ে এগিয়ে গেছে। ৭৩ তম ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড’র এই আসরে এ বছর মোট পাঁচটি শাখায় মনোনয়ন পেয়েছে ছবি‘ক্যারল’। একই ছবিতে অভিনয় করে কেট ব্লানচেট ও রনি মারা পরস্পরের বিরুদ্ধে লড়বেন ‘সেরা অভিনেত্রী’র মুকুট ছিনিয়ে নিতেও।
আসছে জানুয়ারির ১০ তারিখে জমকালো আয়োজনের মধ্য দিয়ে লস অ্যাঞ্জেলসের ব্রেভারলি হিল্টন হোটেলে অনুষ্ঠিত হবে এই গৌরবময় ‘দ্য গোল্ডেন গ্লোবস’-এর আনুষ্ঠানিকতা। চতুর্থবারের মত অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ব্রিটিশ কমেডিয়ান রিকি গার্বাইস।  এখানে দেখে নিতে পারেন সেরা ছবি আর ছবি সম্পর্কিত মনোনয়ন প্রাপ্তিদের নামের তালিকা।
সেরা অভিনেত্রী:
কেট ব্লানচেট। ছবি: ক্যারল
ব্রে লারসন। ছবি: দ্য রুম
রনি মারা। ছবি: ক্যারল
সাওয়ার্সে রোনান। ছবি: ব্রুকলিন
এলিসিয়া ভিকান্দর। ছবি: দ্য ডেনিশ গার্ল
সেরা অভিনেতা:
ব্রায়ান ক্রেন্সটন। ছবি: ট্রাম্বো
লিওনার্দোডি ক্যাপ্রিও। ছবি: দ্য রেভিন্যান্ট
মাইকেল ফেসবেন্ডার। ছবি: স্টিব জবস
এডি রেডমাইন । ছবি: ডেনিশ গার্ল
উইল স্মিথ। ছবি: কনকিউশন
সেরা নির্মাতা:
টড হেইন্স, ছবি: ক্যারল
আলেজান্দ্রো গঞ্জালেস ইনারিতু। ছবি: দ্য রেভিন্যান্ট
টম ম্যাকর্থি। ছবি: স্পটলাইট
জর্জ মিলার। ছবি: মেড ম্যাক্স- ফিউরি রোড
রেডলি স্কট। ছবি: দ্য মার্শিয়ান
 সেরা চলচ্চিত্র:
ক্যারল
মেড ম্যাক্স ফিউরি রোড
দ্য রেভিনন্যান্ট
রুম
স্পটলাইট
সেরা বিদেশী চলচ্চিত্র:
দ্য ব্রেন্ড নিউ টেস্টমেন্ট,(বেলজিয়াম/ফ্রান্স/লুক্সেমবার্গ)
দ্য ক্লাব,(চিলি)
দ্য ফেঞ্চার(ফিনল্যান্ড/জার্মানি/এস্টোনিয়া)
মাস্টেঙ(ফ্রান্স)
সন অফ সাল(হাঙ্গেরি)
সেরা অ্যানিমেশন:
অ্যানোমলিসা
দ্য গুড ডাইনোসর
ইনসাইট আউট
দ্য পিনাটস মুভি
শন দ্য শিপ
সেরা চিত্রনাট্য:
এমা ডোনাঘ, ছবি: রুম
টম ম্যাকর্থি, জোশ সিঙ্গার। ছবি: স্পটলাইট
চার্লস রেন্ডলফ, অ্যাডাম মেকি। ছবি: দ্য বিগ শর্ট
অ্যারন শরকিন। ছবি: স্টিভ জবস
কোয়ান্টিন টারান্টিনো। ছবি: দ্য হেটফুল এইট
উল্লেখ্য, প্রতি বছরের শুরুর দিকেই গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড প্রদান করা হয়। জয়-পরাজয় নির্ধারণ করে হলিউডে বসবাসকারী ৮৬ জন পার্ট-টাইম সাংবাদিক। তারা যে সিদ্ধান্ত দিয়ে থাকেন তাই চূড়ান্ত বলে বিবেচনা করা হয়। বিদেশী মিডিয়াও একে অধিভুক্ত করে থাকে। মেরিল স্ট্রিপ এবং জ্যাক নিকোলসন সবচেয়ে বেশি বার এই গোল্ডেন গ্লোব পেয়েছেন। আর সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছেন জ্যাক লেমন, ২২ বার।