ঢাকাSunday , 13 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

‘মাস্তানি’র প্রচারণায় সানি

Link Copied!

sunnyবিনোদন ডেস্ক : আসছে মাসেই মুক্তি পেতে যাচ্ছে ইন্দো-কানাডিয়ান অভিনেত্রী সানি লিওনের বিতর্কিত ছবি ‘মাস্তিজাদে’। অথচ নিজের ছবির প্রচারণায় না থেকে মেধাবী নির্মাতা সঞ্জয় লীলা বানসালির বহুল প্রতীক্ষিত ছবি ‘বাজিরাও মাস্তানি’র প্রচারণায় অংশ নিলেন তিনি!
জানা গেছে, আসছে ১৮ তারিখে বলিউডের পর্দায় মুক্তি পেতে যাচ্ছে সঞ্জয় লীলা বানসালির নির্মাণে রনবীর সিং, দীপিকা পাডুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ছবি বাজিরাও মাস্তানি। এই সময়ে এসে চলছে ছবিটির তুমুল প্রচারণা। আর সেই প্রচারণায় অংশ নিলেন ‘লীলা’ খ্যাত অভিনেত্রী সানি লিওন। নিজের টুইটার একাউন্টে সানি একটি ক্ষুদে ভিডিও সংযুক্ত করে রনবীর, দীপিকা ও প্রিয়াঙ্কা চোপড়াকে মেনশন করে একটি পোস্ট করেন। ক্ষুদে ভিডিওতে সানি লিওনকে ‘বাজিরাও মাস্তানি’র একটি ডাইলগ বলতে শোনা যায়।
উল্লেখ্য, ভারতের বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’-এর মাধ্যমে বলিউডে যাত্রা করেন সানি লিওন। ‘জিসম ২’ নামের একটি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। এরপর বেশকিছু ছবিতে অভিনয়েরও সুযোগ ঘটে তার। এরমধ্যে জ্যাকপট, রাগিনি এমএমএস ২, এক পেহলি লীলা এবং সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সানির ছবি ‘কুচ কুচ লোচ হ্যায়’। মুক্তি প্রতীক্ষিত ‘মাস্তিজাদে’ ছবিতে সানি লিওনের বিপরীতে আছেন তুষার কাপুর ও বীর দাস।  আসছে জানুয়ারির ২৭ তারিখে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।