ঢাকাSunday , 13 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফের ভারতের এক নম্বর ধনী শাহরুখ

Link Copied!

sharukh-khan-2বিনোদন ডেস্ক : অভিনয় জগতটাকেও একটা যুদ্ধ ক্ষেত্রই বলা চলে। কারণ এখানেও প্রতিনিয়ত নিজেকে শীর্ষস্থানে ধরে রাখতে তারকাদের মধ্যে চলে কঠিন প্রতিযোগিতা। সবাইকে পিছনে ফেলে বহুবার শীর্ষস্থান দখল করেছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সম্প্রতি ফের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ম্যাগাজিন ‘ফোর্বস’-এর ইন্ডিয়া ভার্সনের মতে এক নম্বর ধনী নির্বাচিত হয়েছেন তিনি।
জানা গেছে, প্রতি বছরের মত এবারো আমেরিকান শীর্ষস্থানীয় ও প্রভাবশালী বিজনেস ম্যাগাজিন ফোর্বস -এর ইন্ডিয়া ভার্সনের তালিকায় ভারতীয়দের মধ্যে শীর্ষ ধনী নির্বাচিত হয়েছেন অভিনেতা ও আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খানকে। পারিশ্রমিকের দিক থেকে ভারতে ১০০ জনের মধ্যে এক নম্বরে ঠাঁই দিয়েছে আন্তর্জাতিক ‘ফোর্বস ম্যাগাজিন’। প্রতি বছরে ২৫৭ কোটি আয় করে এই জায়গা দখল করেছেন তিনি। আর এরপরেই দুই ও তিন নম্বরে আছে সালমান খান ও অমিতাভ বচ্চন।
শীর্ষ ধনী নির্বাচিত হওয়ায় শাহরুখ এক প্রতিক্রিয়ায় বলেন, আমি জানি না, এ সম্পর্কে আমার কি বলা উচিত। কিন্তু এরজন্যে আমি সত্যিই কিছুটা বিব্রত। কারণ আমার পেছনে যে অসংখ্য মানুষ আছেন, যারা আমাকে এ পর্যন্ত নিয়ে এসেছেন। তাদের কথা গোপন করে আমার নামটিই যে এক নম্বরে জায়গা করে নিল!
উল্লেখ্য, আসছে ১৮ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে চলতি বছরে শাহরুখ অভিনীত প্রথম ছবি ‘দিলওয়ালে’। ছবিতে দীর্ঘ পাঁচ বছর পর জনপ্রিয় অভিনেত্রী কাজলের সাথে জুটিবদ্ধ হয়েছেন তিনি। রোহিত শেঠির নির্মাণে এই ছবিতে আরো অভিনয় করছেন এই সময়ের জনপ্রিয় অভিনেতা বরুন ধাওয়ান ও কৃতি স্যানন।