ঢাকাSaturday , 12 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বড় লিডের পথে নিউজিল্যান্ড

Link Copied!

newzelandস্পোর্টস ডেস্ক : ডানেডিনে শনিবার দিন আবহাওয়া ছিল বেশ ঠাণ্ডা। ছিল বাতাসও। পরিবেশটা নিউজিল্যান্ডের জন্য খুব স্বাভাবিক। তবে সফরকারী শ্রীলঙ্কাকে সেই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বেশ বেগ পেতে হয়েছ। যার সুবিধাটা পুরোপুরি নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় দিনশেষে দ্বিতীয় ইনিংসে করেছে ১৭১ রান। ইতোমধ্যে তাদের লিড দাঁড়িয়েছে ৩০৮ রানের। এখনো তাদের হাতে রয়েছে নয়টি উইকেট। খেলাও বাকি রয়েছে পুরো দুদিনের। তাই লঙ্কানদের সামনে স্বাগতিকরা বড় লিড যে দাঁড় করাতে যাচ্ছে এতে সন্দেহ নেই।
নিউজিল্যান্ডের করা ৪৩১ রানের জবাবে দিমুথ করুণারত্নে ও দিনেশ চান্দিমালের দৃঢ়তায় শুক্রবার চার উইকেটে ১৯৭ রান নিয়ে দিনশেষ করেছিল। করুনারত্নে ওইদিনই ৮৪ রান করে আউট হয়ে গিয়েছিলেন। তবে দিনশেষে ৮৩ রানে অপরাজিত থাকা চান্দিমাল শনিবার আর কোনো রান করতে পারেননি। সেই ৮৩ রানেই সাউদির বলে গাপটিলের হাতে ধরা পড়েন তিনি। ২০৯ বলে নয়টি চারের মারে এই রান করেন তিনি।
পরবর্তী ব্যাটসম্যানরা আউট হযেছেন নিয়মিত বিরতিতে। অন্য ব্যাটসম্যানদের মধ্যে মিলিন্দা সিরিওয়ার্দানা সর্বোচ্চ ৩৫ রান করেন। এছাড়া ভিথানাগে ২২ ও সুরাঙ্গা লাকমলা ১৮ রান করে অপরাজিত থাকেন। কিউই বোলারদের মধ্যে ওয়াগনার ও সাউদি নিয়েছেন তিনটি করে উইকেট। আর দুটি করে উইকেট নিয়েছেন সাটনার ও বোল্ট।
শনিবার একইদিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। লঙ্কান ব্যাটিং লাইন ঝড়ের মতো তছনছ হয়ে গেলেও কিউইদের ক্ষেত্রে আবার ঘটনা ছিল উল্টো। এক উইকেটে তারা করেছে ১৭১ রান। ৪৬ রান করে হেরাথের বলে বোল্ড হয়েছেন গাপটিল। আর টম লাথাম ৭২ ও কেন উইলিয়ামসন ৪৮ রানে অপরাজিত থেকেই তৃতীয দিনশেষ করেন।