ঢাকাSaturday , 12 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উইন্ডিজের ‘হোবার্ট’ লজ্জা

Link Copied!

australiaস্পোর্টস ডেস্ক : চারদিনের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বোর্ড একাদশের বিপক্ষে জঘন্য হারের পরই প্রশ্নটা ওঠেছিল, স্টিভেন স্মিথদের সামনে পড়লে কী হবে ওয়েস্ট ইন্ডিজের? কার্টলি অ্যামব্রোস কথার বাউন্সার দিয়ে সমালোচকদের মুখ সাময়িক বন্ধ করে রাখতে পারলেও মাঠের পারফরম্যান্সে সেই বিবর্ণ উইন্ডিজই ধরা পড়লো। হোবার্ট টেস্টে ক্যারিবীয়দের লজ্জা উপহার দিয়ে তারা হেরেছে ইনিংস ও ২১২ রানের বিশাল ব্যবধানে। উইন্ডিজের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার এটি দ্বিতীয় বৃহত্তম জয়। এরআগে ১৯৩১ সালে তারা ব্রিসবেনে ক্যারিবিয়দের হারিয়েছিল ইনিংস ও ২১৭ রানে।
দ্বিতীয় দিনে পরাজয় দেখতে থাকা উইন্ডিজের প্রথম ইনিংস তৃতীয় দিনে এসে ৭০ ওভারে ২২৩ রান তুলতেই গুটিয়ে গেছে। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসেও চরম হতাশ করেছে ক্যারিবিয়রা। তাদের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে মাত্র ১৪৮ রানে।
আগের দিনে ৬ উইকেটে ২০৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে উইন্ডিজ। ৯৪ রানে অপরাজিত থাকা ড্যারেন ব্রাভো তুলে নিয়েছেন ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরি। তিনি শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে খেলেছেন ১০৮ রানের ইনিংস। ব্রাভো তার ইনিংসটি খেলেছেন ১৭৭ বলে। চার মেরেছেন ২০টি। ব্রাভোকে যা একটু সঙ্গ দিয়েছেন কেমার রোচ (৩১)। ৪৫ রানে ৪ উইকেট নিয়েছেন জশ হ্যাজলউড। নাথান লিয়ন ৪৩ রানে ৩টি এবং পিটার সিডল ৩৬ রানে পেয়েছেন ২ উইকেট।
ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংস শুরু করতে নেমে অস্ট্রেলিয়ার বোলিং তোপে রীতিমতো কেঁপেছে উইন্ডিজ। দুই রানে প্রথম উইকেট হারানো দলটি ১২ ওভারের মধ্যেই ৫ উইকেটে ৩০ রানে পরিণত হয়। মাঝে বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল। কিন্তু বৃষ্টির পর এক ফুৎকারে উইন্ডিজকে উড়িয়ে দিয়েছে স্বাগতিকরা। জেমস প্যাটিনসন-হ্যাজলউডদের সামনে ন্যূনতম প্রতিরোধও গড়তে  পারেননি কোনো ক্যারিবীয় ব্যাটসম্যান।
ব্যতিক্রম ছিলেন কেবল ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট। তিনি নিঃসঙ্গ শেরপার মতো শেষ অবদি একাই লড়াই চালিয়ে সেঞ্চুরি থেকে মাত্র  ৬ রান দূরে থেকে (৯৪ রানে) সাজঘরে ফিরে গেছেন। ১২২ বলে খেলা ব্রাথওয়েটের ইনিংসে চার ছিল ১৩টি, ছয় একটি। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান এসেছে অধিনায়ক হোল্ডারের ব্যাট থেকে। ১২ রান করেছেন জেরমে টেলর। বাকিদের স্কোর টেলিফোন ডিজিটের মতো। ফলে ৩৬.৩ ওভারে ১৪ রানেই গুটিয়ে গেছে হোল্ডারদের দ্বিতীয় ইনিংস।
আট ওভার বল করে মাত্র ২৭রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন প্যাটিনসন। ১৪ টেস্টের ক্যারিয়ারে এই নিয়ে চারবার ৫ উইকেট পেলেন তিনি।  হ্যাজেলউডের ৩ উইকেট পেতে খরচ করতে হয়েছে ৩৩ রান।
এর আগে অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ইনিংসে ১১৪ ওভারে ৪ উইকেটে ৫৮৩ রান তুলে ইনিংস ঘোষণা করে। অপরাজিত ২৬৯ রানের ইনিংস খেলেন অভিজ্ঞ অ্যাডাম ভোজেস। শন মার্শের ব্যাট থেকে আসে ১৮২ রান। অভাবনীয় ব্যাটিং প্রদর্শনের জন্য ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ভোজেস। ২৬ ডিসেম্বর বক্সিং ডেতে মেলবোর্নে শুরু হবে তিন টেস্টের সিরিজের দ্বিতীয়টি।