ঢাকাSaturday , 12 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাক-ভারত ক্রিকেট সিরিজ
মোদিকে ইমরানের অনুরোধ

Link Copied!

modi-imranস্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান সিরিজ হবে কি-না সেই সংশয় এখনও কাটেনি। প্রায় প্রতিদিনই এ নিয়ে সংবাদমাধ্যমে নতুন নতুন খবর বেরোচ্ছে। তবে এরই মাঝে পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে বলেছেন, পাক-ভারত সিরিজ হওয়া উচিত।
পাকিস্তান সরকার সিরিজ নিয়ে আপত্তি না তুললেও ভারতের তরফ থেকে এখনও সবুজ সংকেত পাওয়া যায়নি। ফলে পেন্ডুলামের মতো ঝুলছে ভারত-পাকিস্তান সিরিজের ভাগ্য। দিন যত গড়াচ্ছে, ততই কমে যাচ্ছে এই সিরিজ হওয়ার সম্ভাবনা। আগামী জানুয়ারীর মধ্যে সিরিজের আয়োজন করা না গেলে পরে আর এই সিরিজ আয়োজন সম্ভব হবে না। কারণ সামনে ভারত-পাকিস্তান দু’দলেরই ঠাসা সূচি রয়েছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চাইছে, যত তাড়াতাড়ি সম্ভব ভারত-পাকিস্তান সিরিজ মাঠে গড়ানোর। কিন্তু ভারতের দিক থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না। শুক্রবার নয়া দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে ইমরান ভারত-পাকিস্তান সিরিজ হওয়ার ব্যাপারে তাগিদ দিয়েছেন, ‘আমার কথা শুনে মোদিজি হাসলেন। বুঝলাম না ওটা তার হ্যাঁ নাকি না। তবে আমি ইতিবাচক মানুষ। সবসময় এটাকে ইতিবাচক হিসেবেই দেখতে চাইবো।’
দিল্লির অনুষ্ঠানে ইমরান আরও বলেন, ‘কয়েকজন বিকৃত মানুষের জন্য গোটা সমাজকে বয়কট করা হবে? একইভাবে সন্ত্রাসের উত্তর কখনও দুদেশের মধ্যে ক্রিকেট বন্ধ করে হবে না।’ এরপর যোগ করেন, ‘আমি একসময় দক্ষিণ আফ্রিকাকে নির্বাসিত করাটা সমর্থন করেছিলাম। তবে সেটা বর্ণবৈষম্য নিয়ে ওদের মানসিকতার জন্য। ওখানে মানুষকে তার অধিকার দেওয়া হতো না। ওটা বাদ দিলে আমি সবসময় ভেবেছি খেলাধুলা কখনও বন্ধ থাকা উচিৎ নয়। দুদেশের মধ্যে যোগাযোগ এবং সম্পর্ক বাড়াতে তো এটা প্রয়োজন। শচীন টেন্ডুলকারকে পাকিস্তান কম ভালোবাসে না। আবার ওয়াসিম আকরামকে ভারত অসম্ভব ভালোবাসে।’
ইমরান কথা বলতে বলতে নষ্টালজিক হয়ে পড়েন। দেশ ভাগ হওয়া নিয়ে অনেক বিদ্বেষমূলক কথা শুনেছিলেন সাবেক পাকিস্তান অধিনায়ক। কিন্তু ভারত সফর করে ইমরানের ধারণাই পাল্টে যায়, ‘ভারত সফর এসে বঝেছিলাম যে, দুদেশের মানুষ তো একইরকম। একইরকম রুচি। পছন্দও একই। আমরা একইরকম গান শুনি। পাকিস্তানের অবস্থানও সন্ত্রাসের বিরুদ্ধে। আমাদের উচিৎ নিজেদের মধ্যে দুরত্ব কমিয়ে আনা।’