বিনোদন ডেস্ক : স্কিন থেকে শুরু করে ফিগার, সত্যিই হিংসা করার মতো ক্যাটরিনা কাইফকে দেখে। কিন্তু পোশাক খুলে ক্যাট পোজ দিয়েছেন খুব কম। ফিল্মের প্রয়োজনে টু পিস পরেছেন ঠিকই, ফোটোশুটের জন্য এমন ছবি খুঁজে পাওয়া ভার। এবার কিন্তু সেই ধারণাকে ভেঙে দিলেন এই বলিউড সুন্দরী। খুলে ফেললেন পোশাক, স্টিল ক্যামেরার সামনেও ধরলেন নিজের উন্মক্ত শরীর।
জিকিউ ম্যাগাজিনের জন্যই মূলত ক্যাটের এ কাণ্ড। ম্যাগাজিনের কভার স্টোরির হেডলাইন ‘উন্মুক্ত হলেন ক্যাটরিনা’। পাশে কালো অন্তর্বাস আর জিন্সে ক্যাটরিনার ছবি। এই প্রথম ফোটোশুট, যেখানে এতোটা খোলাখুলি তিনি। তবে শুধু কভারেই নয়। ম্যাগাজিনের ভেতরেও একাধিক ছবিতে উন্মুক্ত ক্যটরিনা। প্রতিটি ছবিতেই তিনি ফুটিয়ে তুলেছেন নিজের যৌন আবেদনকে।
এ ছবির পেছনের কাহিনীও তুলে ধরা হয়েছে, ক্যাটরিনার এই সাজসজ্জার জন্য ফোটোগ্রাফার থেকে মেকআপ আর্টিস্ট, স্টাইলিস্ট সবই ছিল তার নিজের পছন্দের। দক্ষিণ আফ্রিকা থেকে এসেছিলেন মেকআপ আর্টিস্ট ও স্টাইলিস্ট। ছবি তোলার জন্য তিনিই বেছে নিয়েছিলেন ফোটোগ্রাফারকেও।

