ঢাকাSaturday , 12 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভালোবাসার চৌদ্দ বছর

Link Copied!

shanewaj-kakoliবিনোদন প্রতিবেদক : প্রাণ রায় ও শাহনেওয়াজ কাকলী। দুজনেই মিডিয়া পাড়ার বাসিন্দা। একজন নির্মাতা, আরেকজন অভিনেতা। বিশ্ববিদ্যালয় জীবনে ছিলেন দুজন দুজনের বন্ধু। আর ব্যক্তিগত জীবনে হয়ে গেলেন একজন আরেকজনের ‘বেটার হাফ’। ভালোবাসায় পূর্ণ তাদের সংসার। চৌদ্দটা বছর কেটে গেল। গত ৯ ডিসেম্বর পনেরর চৈকাঠে পা দিলেন তারা।
এতোটা সময় অনায়াশে এক ছাদের নিচে কাটিয়ে দিলেন! কিছুতেই বিশ্বাস করতে পারছেন না প্রাণ রায়, ‘এতদিন হয়ে গেছে! হিসাবটা দেখেই চমকে উঠলাম। মনে হলো এই কয়েকটা দিন আগে শুরু করেছিলাম এক সঙ্গে পথচলা। দুজন দুজনের সঙ্গে বোঝাপড়াটা চমৎকার বলেই এতোটা পথ পাড়ি দেয়া সম্ভব হয়েছে। আজীবন এভাবেই কাটিয়ে দিতে চাই। ও আগেও যেমন বন্ধু ছিল। এখনো বন্ধুর মতোই আছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় বিভাগে পড়াশোনা করেছেন দুজনে। বিশ্ববিদ্যালয় জীবনে দুজনেই আঁকিবুকি করতেন। পরে একজন অভিনয়ে, আরেকজন নির্মাণে থিতু হন।