ঢাকাSaturday , 12 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তীব্র বিতর্কের পরও প্রথম সারিতে ট্রাম্প

Link Copied!

Donald-Trumpআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করা উচিত এমন মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়ে ছিলেন দেশটির রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। কিন্তু এতকিছুর পরও সেই মন্তব্যই ট্রাম্পকে প্রেসিডেন্ট পদের দৌড়ে একেবারে প্রথম সারিতে নিয়ে চলে এসেছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষা জানিয়েছে, দেশটির প্রভাবশালী কোটিপতিরা ট্রাম্পের উপর এখন বাজি ধরছেন।
এর আগেও মুসলিম বিরোধী মন্তব্য করেছিলেন ট্রাম্প। তিনি দাবি করেছিলেন যেন দেশের মসজিদগুলোতে কড়াকড়ি নজরদারির ব্যবস্থা করা হয়। সেসময় তিনি এমনও প্রশ্ন তুলেছিলেন যে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সেদেশের নাগরিক কীনা। তবে এতদিন এসব মন্তব্য কখনও ট্রাম্পের জনপ্রিয়তার কারণ হিসেবে বিবেচিত হয়নি। তবে মাত্র কয়েক দিনেই তার জনপ্রিয়তা বিরোধীদের আতঙ্কের কারণে পরিণত হয়েছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্যারিস হামলার পর মার্কিনদের মধ্যে ইসলাম বা মুসলমানদের নিয়ে বেশ কিছুদিন ধরেই এক ধরনের ভীতি তৈরি হয়েছে। দিন দিন তা আরো বাড়ছে। গত মাসেও দেখা গেছে দেশটিতে মাত্র ৪ ভাগ মানুষ মনে করতেন সন্ত্রাসই দেশের মূল সমস্যা। কিন্তু এক মাস পরেই এই সংখ্যাটা দ্রুত বদলে গেছে। এখন এই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ১৯ ভাগ। আর রিপাবলিকান দলের ৩৫ ভাগ ভোটার ট্রাম্পকে সমর্থন করেন।