ঢাকাSaturday , 12 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যামেরুনে আত্মঘাতী হামলায় নিহত ৭

Link Copied!

army1আন্তর্জাতিক ডেস্ক : ক্যামেরুনে এক আত্মঘাতী হামলায় সাত জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৭ জন। দেশটির উত্তরাঞ্চলীয় এলাকায় ওই হামলা চালানো হয়েছিল বলে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ইস্সা টিচিরোমা। বোকো হারাম জঙ্গি গোষ্ঠী ওই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জঙ্গি গোষ্ঠীটি নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে খিলাফত রাষ্ট্র কায়েম করতে চায়। আর একারণে তারা দেশটিতে প্রায়ই হামলা চালিয়ে থাকে। নাইজেরিয়া ছাড়াও প্রতিবেশি দেশগুলোও অনেক সময় তাদের হামলার শিকার হচ্ছে।
স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, দু’জন আত্মঘাতী হামলাকারী ছিল। তবে একটি বোমা বিস্ফোরণ করা হয়েছে।
ক্যামেরুনের সেনাবাহিনীর এক উর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, শহরের স্টেডিয়ামের কাছে কোলোফাতায় বোমা বিস্ফোরণ করা হয়েছিল। কর্তৃপক্ষ আরো একটি বিস্ফোরক উদ্ধার করেছেন। এটি বিস্ফোরণের জন্য রাখা হয়েছিল। প্রায়ই কিশোরী নারীরা বোকো হারামের হয়ে আত্মঘাতী হামলায় অংশ নেয়। এটা যেন এখন খুব স্বাভাবিক একটা ঘটনায় পরিণত হয়েছে।