আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে জলবায়ু খসড়া চুক্তির বিষয়ে একমত হয়েছেন অংশগ্রহণকারী দেশগুলো। সংবাদ সংস্থা বিবিসি জানিয়েছে, দুই সপ্তাহের বৈঠকের পর প্যারিসে জলবায়ু সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো ঐকমতে পৌঁছেছে।
পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফেবিয়ায়ের কার্যালয় থেকে এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, চূড়ান্ত খসড়াটি স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় মন্ত্রীদের কাছে উপস্থাপন করা হবে। তবে ওই চূড়ান্ত খসড়া সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি। নির্ধারিত আলোচনা শেষ করার আগে ১৬ ঘণ্টা আলোচনার পর খসড়া চুক্তির বিষয়ে বিভিন্ন দেশ একমত হয়েছে। জাতিসংঘের ছয়টি দাপ্তরিক ভাষায় ওই খসড়া অনুবাদ করা হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
ওই আলোচনায় একটি ইতিবাচক বিষয় উঠে এসেছে। আর তা হচ্ছে ব্রাজিল ‘উচ্চ আকাঙ্খিত জোট’য়ে ই্উরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ ৭৯টি দেশের সঙ্গে যুক্ত হতে চায়।

