আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে মুক্তি পেয়েছেন লিবিয়ার সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে হান্নিবাল। লেবাননের একটি সশস্ত্র গোষ্ঠীর হাতে অপহৃত হওয়ার পর তিনি মুক্তি পেয়েছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা বিবিসি।
লেবাননের একটি টেলিভিশনে প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে, ১৯৭৮ সালে লেবাননের বিখ্যাত শিয়া আলেম মুসা আল-সদরের নিখোঁজের ব্যাপারে আরও তথ্যের আবেদন জানিয়েছেন গাদ্দাফি পুত্র হান্নিবাল। ওই নেতার নিখোঁজের ব্যাপারে গাদ্দাফির হাত রয়েছে বলে অভিযোগ করা হয়েছিল। কিন্তু গাদ্দাফি এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন।
লেবানন পুলিশ বার্তা সংস্থা এপিকে জানিয়েছে, হান্নিবালকে বালবেক শহরে ছেড়ে দেওয়া হয়েছে। সে সেখান থেকে বৈরুতের দিকে যাচ্ছে। হান্নিবাল জানিয়েছেন, তিনি সুস্থ আছেন।

