ঢাকাSaturday , 12 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ায় ট্রাকবোমা হামলায় নিহত ৫০

Link Copied!

siriyaআর্ন্তজাতিক ডেস্ক : সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সন্দেহভাজন ইসলামিক স্টেটের তিনটি ট্রাকবোমা হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৮০ জন। ওই এলাকা নিয়ন্ত্রণে রাখা কুর্দিশ মিলিশিয়ার এক মুখপাত্র শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের তেল তামির শহরে ওই হামলা চালানো হয়েছিল। ওই শহরটি কুর্দি ওয়াইপিজি মিলিশিয়াদের নিয়ন্ত্রণাধীন। মার্কিন জোট দেশটি বিমান হামলা চালিয়ে যাচ্ছে।কুর্দি মিলিশিয়ারা মার্কিন জোটের হয়ে বিভিন্ন হামলায় আইএস এর বিরুদ্ধে লড়াই করছে।
ওয়াইপিজি ইন্টারনেটে এক বার্তায় জানিয়েছেন, দুই আত্মঘাতী কমপক্ষে তিনটি বোমা বিস্ফোরণ করেছে। একটি হাসপাতাল, একটি সবজি বাজারে এবং একটি আবাসিক এলাকায় ওই হামলা চালানো হয়েছিল।