ঢাকাFriday , 11 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভালোবাসা দিবসে টুটুলের অ্যালবাম

Link Copied!

s-i-tutulবিনোদন প্রতিবেদক : আসন্ন ভালেবাসা দিবসে নতুন অ্যালবাম নিয়ে আসছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী এসআই টুটুল। ইতিমধ্যেই অ্যালবামের ষাট ভাগ কাজ শেষ হয়েছে। বাকিটা কাজটাও শিগগিরই শেষ করতে চান তিনি। জানালেন, অ্যালবামটা শুরু করেছিলেন দুয়েক আগে। মাঝে একটা একটা করে গান করি। ভালো লাগে না, মুছে ফেলি। এভাবেই কয়েকটা গান ফেলে দিয়েছি। তবে এখন পর্যন্ত পছন্দের আটটির মতো গানের কাজ শেষ হয়েছে। আরো দুটা গান রাখবো। অ্যালবামে ফোকগানসহ বিভিন্ন ধরনের গান থাকবে। অ্যালবামের নাম এখনো ঠিক করিনি। কোন একটা গানের শিরোনামেই নামটা রাখার ইচ্ছা আছে।’
তিনি আরও জানালেন, আগামীতে ইচ্ছা আছে নির্দিষ্ট কোন বিষয় ভিত্তিক অ্যালবাম করবো। যেমন শুধু ফোক গান নিয়েই হবে একটি অ্যালবাম। একইভাবে রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, রক, পপ, ব্লুজ গান নিয়েও আলাদা আলাদা অ্যালবাম করার পরিকল্পনা আছে।’
অ্যালবামের পাশাপাশি বিজয় দিবসের গান নিয়েও ব্যস্ত সময় পার করছেন তিনি। গতকালই কন্ঠ দিয়েছেন ‘বিজয়’ শিরোনামে একটি গানে। গানটি হানিফ সংকেতের অনুষ্ঠান ‘মুক্তির কথা’য় প্রচারিত হবে। অনুষ্ঠানটি বিজয় দিবসে বাংলাভিশনে প্রচার হবে। এতে এসআই টুটুল ছাড়াও সাবিনা ইয়াসমিন, এন্ডু কিশোরও গাইবেন।