ঢাকাFriday , 11 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বুরুন্ডিতে সেনাঘাঁটিতে হামলায় বহু হতাহত

Link Copied!

Armyআন্তর্জাতিক ডেস্ক : বুরুন্ডিতে দু’টি সেনা শিবিরে হামলার ঘটনায় বহু হতাহত হয়েছে। রাজধানী বুজুম্বুরাতে শুক্রবার সকালে ওই হামলা চালানো হয়েছে বলে প্রত্যক্ষদর্শী এবং সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে।
স্থানীয় সময় সকাল ৪টায় ওই হামলা চালানো হয়েছিল। রাজধানী শহরের উত্তরের এনগাগারা এবং দক্ষিণে সেনাবাহিনীর একটি ট্রেনিং কলেজে ভারি অস্ত্র নিয়ে অজ্ঞাতনামা বন্দুকধারীরা ওই হামলা চালিয়েছিল।
এক উর্ধ্বতন কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, দুই ঘণ্টা ধরে হামলা চালানো হয়েছিল। তবে হামলাকারীরা সবাই নিহত হয়েছে। তবে ওই হামলায় কতজন নিহত হয়েছেন তা এখনও পরিষ্কার নয়।