ঢাকাFriday , 11 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ১০

Link Copied!

quardaha-carbombingআন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় তিনটি পৃথক গাড়িবোমা হামলার ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। শুক্রবার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকেহ প্রদেশের একটি শহরে ওই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে একটি পর্যবেক্ষক সংস্থা।
দেশটিতে যুক্তরাজ্য ভিত্তিক দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, তিনটি পৃথক গাড়িবোমা হামলায় তাল তামরের বিভিন্ন এলাকায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। ওই এলাকাটি কুর্দিশ বাহিনীর নিয়ন্ত্রণাধীন। এর আগেও ওই এলাকাকে লক্ষ্য করে ইসলামিক স্টেট বিভিন্ন হামলা চালিয়েছে।
ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থার প্রধান রামি আবদেল রেহমান জানিয়েছেন, হতাহতদের মধ্যে সবাই বেসামরিক নাগরিক কীনা তা এখনও পরিস্কার নয়। স্থানীয় নিরাপত্তা পোস্টের কাছে একটি হামলা চালানো হয়েছিল। সিরিয়ার গণমাধ্যমও ওই হামলা খবর প্রচার করেছে।