ঢাকাFriday , 11 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ওড়না পেঁচিয়ে তরুণীর আত্মহত্যার অভিযোগ

Link Copied!

suisiedনিজস্ব প্রতিবেদক : রাজধানীর শেরেবাংলানগরে ওড়না পেঁচিয়ে লোপা খাতুন (২০) নামের এক তরুণীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।
শুক্রবার সকালে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
জানা যায়, লোপা খাতুনের গ্রামের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার কাজলীবাজার গ্রামে। তার পিতা সুলতানুল ইসলাম একজন ব্যবসায়ী। রাজধানীর শেরেবাংলানগরের ১১৮/১১৯, আলী সর্দার টাওয়ারে থাকত সে।
লোপার ভগ্নিপতি মনোয়ার হোসেন মুন্না জানান, ‘লোপা বকশিবাজার সরকারি বদরুন্নেছা মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করে তিতুমীর কলেজে অনার্সে ভর্তি হওয়ার জন্য প্রস্তিুতি নিচ্ছিল। বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে গলায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে। পরে দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তবে কী কারণে লোপা খাতুন ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে তা জানাতে পারেননি তার ভগ্নিপতি।
শেরেবাংলানগর থানার উপপরিদর্শক (এসআই) মীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে লোপা খাতুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।