ঢাকাFriday , 11 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হামলাকারীকে ধরতে গিয়ে যুবক গুলিবিদ্ধ

Link Copied!

Guli-দিনাজপুর প্রতিনিধি : জেলার ইসকন মন্দিরে হামলার ঘটনায় সন্দেহভাজন হামলাকারী মোসাদ্দেক হোসেন নামে একজনকে ধরতে গিয়ে স্থানীয় যুবক রফিকুল ইসলাম গুলিবিদ্ধ হয়েছেন। এরপর অস্ত্রসহ ওই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।
শুক্রবার সকালের দিকে বীরগঞ্জের ভোগনগর ইউনিয়নের সিংড়া শালবন এলাকা থেকে তাকে আটক করে স্থানীয়রা। আটক মোসাদ্দের হোসেন (২২) লালমনিরহাট জেলার সদর উপজেলার বানভাসা গ্রামের তহশিলদার মানিক খন্দকারের ছেলে। তিনি রংপুর বেসরকারি পলিটেক্যাল কলেজ আরসিআইটির প্রথম বর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার ভোরে বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের সিংড়া গ্রামের বাসিন্দা মো. সিরাজ উদ্দিনের বাসায় ওই অজ্ঞাত যুবক আশ্রয় নিতে আসে। এতে সিরাজ উদ্দিনের সন্দেহ হলে তিনি বিষয়টি প্রতিবেশীদের জানায়। প্রতিবেশীরা যুবককে জিজ্ঞাসাবাদ করার সময় তিনি পালিয়ে যাবার চেষ্টা করেন। এ সময় প্রতিবেশীরা তাকে আটক করতে গেলে তিনি গুলি চালান। এ সময় সিংড়া গ্রামের হাসমত আলীর ছেলে মো. রফিক ইসলাম (৩২) গুলিবিদ্ধ হয়। পরে সকাল ১১টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি অত্যাধুনিক অস্ত্রসহ যুবকটিকে থানায় নিয়ে আসে।
এদিকে, গত রাতে স্থানীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, জেলা প্রশাসক খায়রুল আলম এবং  রুহুন আমীন ইসকন মন্দির পরিদর্শন করেছেন। হামলার প্রতিবাদে শুক্রবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ইসকন সম্প্রদায়ের নেতারা।
এ সময় বক্তব্য দেন, ইসকন বাংলাদেশ কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রমচারী, কাহারোল ইসকন মন্দিরের অধ্যক্ষ পরেশ্বর দাশ ব্রমচারী, ঠাকুরগাঁও জেলা গড়েয়া গোপালপুর রাধা গোপীনাথ ইসকন মন্দিরের অধ্যক্ষ পুষ্প শীলা শ্যাম দাশ, দিনাজপুর সদর উপজেলার গুঞ্জাবাড়ী রাধাকৃষ্ণ ইসকন মন্দিরের অধ্যক্ষ শান্ত গৌর দাশ প্রমুখ।
নেতারা ঘটনার প্রতিবাদে শুক্র ও শনিবার দেশবাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে জেলার কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নের জয়নন্দ ডহচি গ্রামের ইসকন মন্দিরে বোমা হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা কয়েক রাউন্ড গুলি ও দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে রঞ্জিত চন্দ্র রায় (৪৫) ও মিঠুন চন্দ্র রায় (২৫) নামে দুই জন গুলিবিদ্ধ হন।
এর আগে, গত ৫ ডিসেম্বর দিনাজপুরে কাহারোল উপজেলার কান্তজিউ মন্দিরে রাস মেলায় বোমা হামলার ঘটনা ঘটে। এছাড়া গত ২৬ নভেম্বর মাগরিবের নামাজ শেষে বগুড়ার শিবগঞ্জের হরিপুর-চককানু গ্রামে অবস্থিত শিয়া মসজিদে বন্দুকধারীদের গুলিতে মুয়াজ্জিন নিহত ও ইমামসহ তিন জন গুলিবিদ্ধ হন।