ঢাকাFriday , 11 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

র‌্যাবের বিরুদ্ধে ছাত্রলীগ নেতাকে গুমের অভিযোগ

Link Copied!

Kidnefরাজশাহী প্রতিবেদক : নগরীর তেরখাদিয়া এলাকা থেকে র‌্যাবের পোশাক পরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুজ্জামান সোহাগকে গুম করার অভিযোগ উঠেছে।
শুক্রবার বেলা ১১টার দিকে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন সোহাগের বাবা আক্কাস উজ্জামান। এ ঘটনায় রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, গত ৯ ডিসেম্বর রাত ৩টার দিকে র‌্যাবের পোশাকধারী ৬/৭ জন তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকায় সোহাগের বাড়িতে যান। র‌্যাবের পোশাক পরা দেখে বাড়ির লোকজন দরজা খুলে দিলে র‌্যাব সদস্যরা সোহাগের ঘরে ঢুকে তার কাছ থেকে ল্যাপটপ ও মোবাইলের মেমোরি কার্ডসহ অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস চায়। সেগুলো নেয়ার পরই তারা সোহাগকে একটি মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে চলে যায়।
ছেলেকে কোথায় পাব এমন প্রশ্নের জবাবে র‌্যাব সদস্যরা থানায় যোগাযোগ করতে বলেন। ভোর ৫টার দিকে রাজপাড়া থানায় যোগাযোগ করা হলে তারা র‌্যাবের সঙ্গে যোগাযোগ করতে বলে।
সকাল সাতটার দিকে সোহাগের বাবা ও শ্বশুর র‌্যাবের রাজশাহী সদর দপ্তর, বোয়ালিয়া থানা, পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও মতিহার থানায় খোঁজ নিলেও সোহাগের সন্ধান পাওয়া যায়নি। পরে রাজপাড়া থানায় জিডি করেন সোহাগের বাবা।
সংবাদ সম্মেলনে সোহাগের মা বেগম শিরিনউজ্জামান সাংবাদিকদের জানান, আমার ছেলে যদি কোনো অপরাধ করে থাকে, তাহলে শাস্তি দেয়া হোক। কিন্তু র‌্যাব সদস্যরা তাকে তুলে নিয়ে যাওয়ার পর আমার সোহাগের কোনো সন্ধান পাচ্ছি না। আমার ছেলে জীবিত না মৃত তাও জানি না।
সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন ছাত্রলীগ নেতা সোহাগের মা বেগম শিরিন উজ্জামান, স্ত্রী ফারজানা রহমান শোভা ও শ্বশুর দুলাল রহমানসহ পরিবারের অন্য সদস্যরা। তারা সোহাগের সন্ধান পেতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মমর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।