ঢাকাFriday , 11 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে বিএনপি-জামায়াত কর্মীসহ গ্রেপ্তার ৫৫

Link Copied!

Handcupরংপুর প্রতিনিধি : পুলিশের অব্যহত বিশেষ অভিযানে রংপুর জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের ৭ কর্মীসহ ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত এই অভিযান চালানো হয়।
জেলা পুলিশের কন্ট্রোল রুম ইনচার্জ এমএ মাজেদ বাংলামেইলকে জানান, অভিযানে কোতোয়ালি থানা পুলিশ জামায়াতের দু’জন কর্মী, মিঠাপুকুর থানা পুলিশ জামায়াত-শিবিরের তিনজন কর্মী, পীরগঞ্জ থানা পুলিশ জামায়াতের একজন কর্মী এবং পীরগাছা থানা পুলিশ বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া বিএনপি জামায়াত জোটের এসব কর্মীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নাশকতার অভিযোগ ছাড়াও গাড়ি ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে মামলা রয়েছে বলে জানান তিনি।
এছাড়া একই সময় জেলার বিভিন্ন স্থানে অভিযানে অন্যান্য মামলায় আরও ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক সেবন ও ব্যবসাসহ চুরি, ছিনতাই, ডাকাতি, রাহাজানি, ধর্ষণ মামলার অভিযোগ রয়েছে।