ঢাকাThursday , 10 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডেলের ল্যাপটপে ১১ ঘণ্টা ব্যাকআপ

Link Copied!

Dell-Inspioron-14তথ্যপ্রযুক্তি ডেস্ক : যুক্তরাষ্ট্রের স্বনামধন্য প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান ডেল বাজারে নিয়ে এলো শক্তিশালী এক্স পি এস সিরিজের ল্যাপটপ। এটির মডেল ডেল এক্স পি এস ১৩। ম্যাকবুক এয়ারের সমমানের এই ল্যাপটপটি উইন্ডোজ অপারেটিং সিস্টেমে আপনাকে দিবে ল্যাপটপ ব্যবহারের দারুণ কর্মক্ষমতা। মান এবং বিশ্বস্ততায় অ্যাপলের সমমান এই ল্যাপটপটি ব্যবহারকারীদের দৃষ্টি কেড়েছে। ল্যাপটপটির ব্যাকআপ ১১ ঘণ্টা।
১৩.৩ ইঞ্চির এজ টু এজ ডিসপ্লের এই ল্যাপটপটি আকারে ছোট এবং হালকা হওয়ায় সহজে বহন করা যায়। এর ডিসপ্লেটি টাচ স্ক্রিন। এতে রয়েছে কোর আই ৭ প্রসেসর, ৮ জিবি র‌্যাম, ২৫৬ জিবি সলিড স্ট্রেট ড্রাইভ। এতে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।
ল্যাপটপটিতে ইন্টেলের এইচডি গ্রাফিক্স ৫২০ ব্যবহার করা হয়েছে। এটিতে ২টি ইউএসবি ৩ পোর্ট রয়েছে। ল্যাপটপটিতে ফুল সাইজ কি-প্যাড আছে। টাচপ্যাডেটির কর্মদক্ষতা মুগ্ধ করার মতো।
ল্যাপটপটির মূল্য যুক্তরাষ্ট্রের প্রযুক্তির বাজারে ১৫৯৯ ডলার। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশী টাকায় ১ লাখ ১৭ হাজার টাকা।