ঢাকাThursday , 10 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যুবকের রহস্যজনক মৃত্যু

Link Copied!

kill-চট্টগ্রাম প্রতিনিধি : নগরীর বাকলিয়া থানার মিয়াখান নগর এলাকায় মো. আজাদ (১৮) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, চুরি করার সময় বহুতল ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছে আজাদ।
বৃহস্পতিবার ভোর চারটার দিকে বেলা খাঁ বাড়ির মোসলেম খান সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত আজাদ স্থানীয় ছকিনার বাপের বাড়ির সামশুল হকের ছেলে।
বাকলিয়া থানার ওসি আবুল মনসুর বলেন,‘জানালা দিয়ে চুরি করতে গিয়ে মোসলেম খান সওদাগরের বাড়ির একটি ভবনের তৃতীয় তলা থেকে পড়ে আজাদ মারা গেছে। ঘটনাস্থল থেকে কাঁটা চামচ আটকানো একটি লাঠি উদ্ধার করা হয়েছে। যা চুরির কাজে ব্যবহার করা হচ্ছিল।’
তবে নিহতের চাচা বেলাল হোসেন বলেন,‘রাতে পারিবারিক কাজে ঘর থেকে বের হয় আজাদ। ভোর চারটার দিকে বেলা খাঁ বাড়ির মোসলেম খান সওদাগরের বাড়ির দারোয়ান ফারুক আমাদের এসে জানায় তিনতলা থেকে পড়ে আজাদের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই তার চোয়ালের নিচে ধারালো অস্ত্র দ্বারা আঘাত করা হয়েছে। ভবন থেকে পড়ে মৃত্যুর কোন আলামত পাওয়া যায়নি। এসময় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।’
এদিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া জানান, নিহত যুবক আজাদের চোয়ালের নিচে ধারালো অস্ত্র দ্বারা আঘাতের চিন্হ পাওয়া গেছে।