চট্টগ্রাম প্রতিনিধি : নগরীর শাহ আমানত সেতু এলাকায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বাকলিয়া থানা পুলিশ ।
বুধবার মধ্যে রাতে পুুলিশের নিয়মিত চেকপোস্টে তাকে আটক করা হয়।
অটক মো.ইলিয়াস (৩৫) টেকনাফ উপজেলার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
বাকলিয়া থানার ওসি আবুল মনসুর বলেন, ‘শাহ আমানত সেতু এলাকায় নিয়মিত তল্লাশির অংশ হিসেবে গতকাল মধ্যরাতে এক হাজার পিস ইয়াবাসহ মো.ইলিয়াস নামে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার সাথে আর কেউ জড়িত আছে কি না তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে একটি মাদক আইনে মামলা দায়ের করার প্রক্রিয়া শুরু হয়েছে।’

