ঢাকাThursday , 10 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় বাস উল্টে নিহত ৩

Link Copied!

Accidentবগুড়া প্রতিনিধি : জেলার সদরে ঝোপগাড়ী এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ যাত্রী।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা থেকে বগুড়াগামী ‘শাহিন-শাওন’ নামের একটি যাত্রীবাহী বাস যান্ত্রিক ত্রুটির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি মহাসড়কের পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে একজন শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন।
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আটজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া বাকি দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই শাহ আলম।
বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) আসলাম আলী জানান, নিহতদের নাম পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। প্রথমিকভাবে জানা গেছে নিহত তিনজনই গাইবান্ধা জেলার বাসিন্দা।