রাজশাহী প্রতিনিধি : নগরীর উপকণ্ঠ নওদাপাড়ায় রাজশাহী মিষ্টি বাড়ি নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার সকালে চুলার কয়লা থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, কারখানায় দই গরম রাখার জন্য হাড়ির নিচে জ্বলন্ত কয়লা ছিল। কয়লার আগুন থেকে কারখানার টিনসেড ঘরের দক্ষিণ কোণে আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পরে।
তিনি আরো জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে টিনসেড ঘরটি পুড়ে গেছে। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।


