ঢাকাWednesday , 9 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইউএনওর গাড়িচাপায় শিশু নিহত

Link Copied!

Accidentনোয়াখালী প্রতিনিধি : জেলার চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়িচাপায় মিনহাজ (৯) নামে এক শিশু নিহত হয়েছে। তবে এ সময় গাড়িতে ওই কর্মকর্তা ছিলেন না।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। নিহত মিনহাজ চাটখিল পৌরসভার সোন্দলপুর গ্রামের সাইফ উদ্দিন সেলিমের ছেলে। সে চাটখিল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গ্যারেজ থেকে ইউএনওর গাড়িটি বের করছিলেন চালক আবুল কাশেম। এ সময় উপজেলা পরিষদ গেইটের সামনে দিয়ে গাড়িটি ঘুরানোর সময় পিছনে থাকা মিনহাজ চাপা পড়ে আহত হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবরাউল হাসান মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে মিনহাজসহ তিনটি শিশু ঘটনাস্থলে খেলছিল। এ সময় চালক তাদের পিছন থেকে সরিয়ে দিয়ে গাড়ি ঘুরানোর সময় মিনহাজ হঠাৎ করে এসে চাপা পড়ে।