ঢাকাWednesday , 9 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুই শীর্ষ সন্ত্রাসীর লাশ উদ্ধার

Link Copied!

deadকক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা থেকে দুই শীর্ষ সন্ত্রাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে লাশ দুইটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন-কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকায় বসবাসকারী মোহাম্মদ আলমের ছেলে জাহিদুল ইসলাম সিফাত (২৮) ও শহিদুল ইসলাম আরফাত (২৪)।
ঈদগাঁও পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই মিনহাজ মাহমুদ ভুঁইয়া জানান, স্থানীয়দের দেয়া সংবাদে ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছি। তবে ঘটনার কারণ সম্পর্কে জানাতে পারেননি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন জানান, সিফাত ও আরফাত শহরের শীর্ষ সন্ত্রাসী। সিফাত-আরফাত বাহিনীর হাতে জিম্মি ছিল ৭ গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ। এর মধ্যে সদর থানায় হত্যা, ডাকাতি, নারী নির্যাতনসহ সিফাতের বিরুদ্ধে ২২টি ও আরফাতের বিরুদ্ধে ২০টি মামলা রয়েছে।
ওসি আসলাম জানান, অভ্যন্তরীণ বিরোধের জের ধরে সংঘর্ষে এরা গুলিবিদ্ধ হয়ে খুন হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে।