ঢাকাWednesday , 9 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোবাইল রেডিও আনলো রবি

Link Copied!

robiতথ্যপ্রযুক্তি ডেস্ক : মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের ভ্যালু অ্যাডেড সার্ভিস (ভাস) রেডিও সাম্পানের প্রতি ক্রমেই আগ্রহ বাড়ছে গ্রাহকদের, গান শুনে মোহিত হচ্ছেন শ্রোতারা। বাংলাদেশে এটিই প্রথম মোবাইল ভিত্তিক রেডিও সেবা।
রেডিও সাম্পানে সম্প্রচারিত চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গাওয়া গানগুলো মূলত ওই এলাকার অধিবাসীদের জন্যই সাজানো হয়েছে। সমকালীন ও ঐতিহ্যবাহী গানের সমারোহে সাজানো এ গানগুলোতে ফুটে উঠছে চট্টগ্রামের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য।
স্টার্ট আরএস (START RS) টাইপ করে ৪৮৭৮০৮ নম্বরে এসএমএস পাঠিয়ে গ্রাহকরা সেবাটি গ্রহণ করতে পারবেন এবং সেবাটি বন্ধ করতে একই নাম্বারে স্টপ (STOP) লিখে এসএমএস করতে হবে।
সেবাটি গ্রহণ করার পর ৪৮৭৮০৮ নম্বরে ডায়াল করে গান শুনতে পারবেন গ্রাহকরা। এছাড়া চাইলে তারা নিজস্ব প্লে-লিস্ট তৈরি করতে এবং পরে তা শুনতে পারবেন। অনন্য এই রেডিও সেবাটি গ্রহণ করতে মাত্র ৩০ টাকা মূল্য প্রদান করতে হবে যার আওতায় ৩০০ মিনিট গান শুনতে পারবেন গ্রাহকরা এবং সেবাটির মেয়াদ হবে ৩০ দিন।