ঢাকাTuesday , 8 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডেমরায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

Link Copied!

armsনিজস্ব প্রতিবেদক : রাজধানীর ডেমরা থানা এলাকায় অভিযান চালিয়ে মো. মৌমিতুর রহমান রুমান নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
সোমবার রাত পৌনে ১১টার দিকে ডেমরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ।
ডেমরা থানার অফিসার ইনচার্জ এসএম কাউসার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত মৌমিতুর একজন শীর্ষ সন্ত্রাসী। তার নামে আরও ৪টি মামলা বিচারাধীন রয়েছে।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মৌমিতুর জানায়, সে রাজধানীসহ আশপাশের জেলা শহরে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে।