ঢাকাTuesday , 8 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে শিশু গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার

Link Copied!

deadনিজস্ব প্রতিবেদক : রাজধানীর পশ্চিম উত্তরায় স্নানঘর থেকে সাথী নামের (১৩) এক শিশু গৃহপরিচারিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। তার গ্রামের বাড়ি বগুড়ার গাবতলির চরপুটিতে বলে জানা গেছে।
সাথী পশ্চিম উত্তরার রোড নং ৬, সেক্টর ১০-এর ২০ নং বাড়িতে গৃহকর্মের কাজ করত।
সোমবার রাত সাড়ে ১২টার দিকে পশ্চিম উত্তরা থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর কবির স্নানঘরে ঝর্নার পাইপের সাথে ফাঁস লাগানো অবস্থায় এই কিশোরীর লাশ উদ্ধার করেন।
পরে ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়।
ওই বাসার অপর গৃহকর্মী পুলিশকে জানান, ইলিশ মাছ খাওয়াকে কেন্দ্র করে রোজিনার সঙ্গে সাথীর মান-অভিমান হয়। পরে সে স্নানঘর আটকে ঝর্নার পাইপে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।