তথ্যপ্রযুক্তি ডেস্ক : বিশ্ববিখ্যাত অপারেটিং সিস্টেম নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট প্রযুক্তি বাজারে নিয়ে এসেছে লুমিয়া ৫৫০ নামের একটি স্মার্টফোন । উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত কম দামের ফোন এটি।
ফোনটিতে রয়েছে ৪.৭ ইঞ্চির এইচ ডি ডিসপ্লে। ডিসপ্লের পিক্সেলের ঘনত্ব ৩১৫ পিপিআই। কোয়াড কোর প্রসেসর দ্বারা পরিচালিত ফোনটিতে ১ জিবি র্যাম রয়েছে। ৮ জিবি বিল্ট ইন মেমোরির সঙ্গে অতিরিক্ত মাইক্রো এসডি কার্ড দিয়ে ২০০ জিবি পর্যন্ত মেমোরি বাড়ানো যাবে।
লুমিয়া ৫৫০ এ আছে ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং সামনে রয়েছে ২ মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা। ক্যামেরা গুলোতে আধুনিক সব সুযোগ সুবিধা সংযুক্ত করা হয়েছে।
ইন্টারনেট ব্যবহার করার জন্য ফোনটিতে রয়েছে ৪জি এলটিই নেটওয়ার্ক যা দিয়ে ১৫০এমবিপিএস পর্যন্ত ডাউনলোড এবং ৫০ এমবিপিএস পর্যন্ত ডাউনলোড স্পিড পাওয়া যাবে।
ফোনটির ব্যাটারি ২১০০ মিলি অ্যাম্পিয়ার পার আওয়ারের। একবার চার্জ দিলে ফোনটি ২৮ দিন পর্যন্ত স্ট্যান্ড বাই মোডে সচল থাকবে।
সাদা এবং কালো রঙে ফোনটি পাওয়া যাবে। ফোনটির মূল্য ১৩৯ ডলার। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশি টাকায় ১০ হাজার ৫০০ টাকা।

