ঢাকাMonday , 7 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কালভার্ট এখন মরণফাঁদ!

Link Copied!

calbartনন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : জেলার নন্দীগ্রামে ওমরপুর-তালোড়া সড়কের পৌর এলাকায় বেলঘরিয়া ও নামুইটের মাঝখানে সড়কের কালভার্টটি ভেঙে পড়ায় এখন তা মরণফাঁদে পরিণত হয়েছে। ফলে এলাকাবাসীসহ যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এই সড়কের সঙ্গে নাটোর ও নওগাঁ জেলাসহ নন্দীগ্রাম উপজেলার ৪টি ইউনিয়নের যোগাযোগ রয়েছে। উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের জন্য এই সড়কটি খুবেই গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও সংস্কার করা হয়নি কালভার্টটি। রাস্তা কেটে তার উপর স্টিলের পাত বিছিয়ে দেওয়া হয়েছে সড়ক ও জনপদ বিভাগ থেকে। এর উপর দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে মালবাহী ও যাত্রীবাহী গাড়িগুলো।
কালভার্টটি ভেঙে পড়ায় ওই স্থানটি এখন মৃত্যুকূপে পরিণত হয়েছে। এতে করে যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে। রাস্তা দিয়ে প্রতিদিন বিভিন্ন স্কুল, কলেজের ছাত্র-ছাত্রী, চাকরিজীবীসহ বিভিন্ন পেশার মানুষ চলাচল করে। এছাড়াও শষ্য ভাণ্ডার হিসেবে পরিচিত এই এলাকা। তাই বিভিন্ন শস্য নিয়ে ভারী যানবাহন চলাচল করে এই রাস্তা দিয়ে।
পিকআপ চালক ফারুক হোসেন, সেলিম হোসেন ও আব্দুস সালাম বলেন,‘এই রাস্তাদিয়ে প্রতিদিন বাস, ট্রাক, পিকআপ, মাইক্রো, সিএনজিসহ ছোট-বড় যানবাহন চলাচল করে। আমরা জীবনের ঝুঁকি নিয়ে মালবাহী ও যাত্রীবাহী গাড়ি নিয়ে এই ভাঙা কালভার্টের উপর দিয়ে যাতায়াত করছি।’
উপজেলা প্রকৌশলী আবুল কাশেম বলেন,‘ওমরপুর-তালোড়া সড়কটি ‘সড়ক ও জনপদ বিভাগের’। বিষয়টি তাদের জানানো হয়েছে।’
এলাকাবাসী ওই ভাঙা কালভার্টের স্থানে দ্রুত একটি নতুন ব্রিজ নির্মাণের জন্য সড়ক ও জনপদ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।