ঢাকাMonday , 7 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বাসের ধাক্কায় স্কুলছাত্র নিহত

Link Copied!

Accidentকক্সবাজার প্রতিনিধি : জেলার চকরিয়ায় বাসের ধাক্কায় শাহাদাত হোসেন কালু (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
সোমবার সকাল ১০টায় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাহাদাত হোসেন কালু উত্তর হারবাংয়ের ভিলেজার পাড়ার মোহাম্মদ হোসেনের ছেলে এবং চান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম খান জানান, সকালে শাহাদাত হোসেন কালু বাইসাইকেলে করে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল। পথে সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী একটি বাস সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হয় সে।