ঢাকাMonday , 7 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় ছাত্রদল সম্পাদকসহ আটক ৪

Link Copied!

Arrestখুলনা প্রতিনিধি : খুলনা মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক এসএম কামাল হোসেনসহ চারজনকে আটক করেছে পুলিশ।
রোববার রাতে ও সোমবার সকালে তাদের আটক করা হয়। আটক অন্যরা হলেন-নগরীর সদর থানা ছাত্রদলের সভাপতি শামীম আশরাফ এবং যুগ্ম সাধারণ সম্পাদক এসএম ইউছুফ ও জামায়াত কর্মী আজিুজর রহমান।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, রোববার রাত পৌনে একটার দিকে নগরীর কালীবাড়ি এলাকা থেকে মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক এসএম কামালসহ ৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে কামালের বিরুদ্ধে একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে। অপরদিকে, সোমবার সকাল ৭টায় পূর্ব বানিয়া খামার এলাকা থেকে জামায়াত কর্মী আজিজুর রহমানকে আটক করা হয়েছে।