ঢাকাSunday , 6 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাইকেল হয়ে উঠুক অনন্য

Link Copied!

sycelতথ্যপ্রযুক্তি ডেস্ক : সাইকেল রাইডার্সরা চাইতেই পারেন তাদের সাইকেলটি স্বতন্ত্র হোক। আকর্ষণীয় সব ফিচার থাকুক তার প্রিয় বাহনটিতে। সাইকেল দু’চাকায় চলবে, তার একটি হ্যান্ডেল থাকবে, নিয়ন্ত্রণের জন্য ব্রেক থাকবে, একটা বডি থাকবে খুব সাধারণ ব্যাপার। নিরাপত্তার জন্য তালা আবার সাইকেলটিকে দাঁড়িয়ে রাখার জন্য স্ট্যান্ড ব্যবহৃত হয়। সাইকেল বিশেষজ্ঞরা সাইকেলের এই যন্ত্রাংশগুলোতে আধুনিকতার ছোঁয়া দিতে প্রতিনিয়ত আবিষ্কার করছেন নিত্য নতুন যন্ত্রপাতি। এরই ধারাবাহিকতায় বাজারে এসেছে সাইকেলের কিছু উন্নত যন্ত্রাংশ।
দিনের বেলা সাইকেল যতটা স্বাচ্ছন্দ্যের, রাতের বেলা সাইকেলের কোন আলোর ব্যবস্থা না থাকায় রাইডার্সদের জন্য কষ্টেরই বটে। তার সঙ্গে আসে পাশে চলা গাড়িগুলোও হঠাৎ উদয় হওয়া সাইকেলকে না দেখে ঘটাতে পারে যে কোন দুর্ঘটনা। সাইকেল রাইডার্সদের জন্য এমন একটি জ্যাকেট আবিস্কার করলো লুমিনাস যা নিয়ন্ত্রণ করা যাবে মোবাইল অ্যাপসের মাধ্যমে। ঐ জ্যাকেট টাই রাইডার্সের জন্য হয়ে উঠবে রাতে চলাচলের অন্যতম বন্ধু। দিন থেকে রাত হলেই জ্যাকেটের স্ট্যান্ড বাই লাইট গুলো জ্বলে উঠবে। তার সঙ্গে আছে ডানে বা বামে মোড় নেয়ার জন্য সিগন্যাল লাইট, ব্যাক লাইট। আছে ব্যাকপ্যাকও। এই ব্যাকপ্যাক আপনাকে জিনিসপত্র রাখার সুবিধার সঙ্গে সঙ্গে লাইটিং এর সুবিধাও দেবে।
সাইকেলের মার্টগার্ডটি একঘেয়ে লাগছে? স্টিলের মার্টগার্ড দেখতে দেখতে ক্লান্ত? বদলে ফেলুন আপনার সাইকেলের মার্টগার্ডটি। লাগিয়ে নিন কাঠের তৈরি পাতলা  কেনো মার্টগার্ড। নমনীয়তার সঙ্গে সঙ্গে পাবেন স্টাইল। দ্য মেন্ডি ফেন্ডার নামের এক ব্যক্তি উদ্ভাবন করে এই কাঠের তৈরি মার্টগার্ড।
রাতে সাইকেল চালাচ্ছেন? নেই কোন আলোর ব্যবস্থা? আলাদা ব্যাটারি বহন করতেই বিরক্তি? যদি এমন কিছু থাকে আপনি যখনি সাইকেল চালাবেন তখনি আপনার সাইকেল আলোক শক্তি সংরক্ষণ করবে আর রাত হলে কোন খরচ ছাড়াই আপনাকে দেবে এলইডি লাইটের আলো। শুধু চাকার সঙ্গে লেগে থাকা যন্ত্রটি আপনাকে দেবে আলোর ব্যবস্থা। নিউ নামের এক প্রতিষ্ঠান বাজারজাত করছে এই লাইট সুবিধা।
সাইকেলের তালা নিয়ে বিড়ম্বনায় পড়তে হয় না এমন রাইডার্সের সংখ্যা কম। একটা শিকল সাইকেলে নিয়ে ঘোরাঘুরি করার মধ্যে স্মার্টনেস নেই!আবার সুন্দর লক সিস্টেমে নিরাপত্তাটা অতটা জোরদার হয় না। হাতের স্পর্শে লেগে যাবে লক। আবার হাতের স্পর্শেই খুলে যাবে। এই ফিঙ্গার প্রিন্টটা আপনি সেট করবেন আপনার স্মার্ট ফোনের মোবাইল অ্যাপ দ্বারা। যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তেই লক লাগিয়ে দিন। এবার আপনি ছাড়া আপনার সাইকেল কোন চোরের ভাগ্যে জুটবে না। গ্রাস্প বাইসাইকেল লক নামে পরিচিত এই লক সিস্টেমটি।
সাইকেলের স্ট্যান্ডটা ঠিক পছন্দ না। ফ্রেমের সঙ্গে অতিরিক্ত একটি লোহা সবসময় নিয়ে চলাচল করাটাও অনেকের পছন্দ না। এমন স্ট্যান্ড বাজারে এসেছে যা একটি কলমের সমান। দ্য আপস্ট্যান্ড নামের এক প্রতিষ্ঠান বানিয়েছেন এই স্ট্যান্ডটি যা অনায়াসে রাখতে পারবেন যেখানে সেখানে। যখন দরকার সাইকেলের সাথে ফিট করে দিলেই হয়ে যাবে সাইকেল স্ট্যান্ড।
একটা সাইকেল যদি ১০ কেজির কম ওজন হয় অনায়াসে আপনি কাঁধে নিয়ে উঠে যেতে পারবেন তিন অথবা চার তলায়। সাইকেলের  ওজন  কমিয়ে এবার বানানো হয়েছে এমনি এক সাইকেল যার ওজন খুবই কম। এবং সহজেই বহন করে বেড়ানো যাবে যে কোনো জায়গায়। অ্যালপিনো মিনিভেলো নামে প্রতিষ্ঠানটি বানিয়েছে এই হালকা সাইকেলটি।