কুষ্টিয়া প্রতিনিধি : সদর উপজেলার হরিপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সুজন (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।
রোববার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সুজন উপজেলার বোয়ালদাহ মোড়ের বদর উদ্দিনের ছেলে। সে হাটশ হরিপুর জি ওল্ড বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সুজন স্কুলে যাবার সময় মোবেরের মোড়ে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

