ঢাকাSunday , 6 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঘুমন্ত স্ত্রীর শরীর ঝলসে দিল পাষণ্ড স্বামী

Link Copied!

Burn-Unitনিজস্ব প্রতিবেদক : স্বামী-স্ত্রীর কলহের জেরে ঘুমন্ত স্ত্রীর গায়ে গরম পানি ঢেলে শরীর ঝলসে দিয়েছেন এক পাষণ্ড স্বামী। আহতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়েছে।
রোববার সকালে রাজধানীর হাজারীবাগে এমন ঘটনা ঘটেছে। পাষণ্ড ওই স্বামীর নাম ইউসুফ মোহন। তিনি লক্ষীপুরের রায়পুরের বাসিন্দা। তার স্ত্রীর নাম শাহেরা খাতুন (২৮)। শাহেরা দুই সন্তানের জননী।
আহত শাহেরার বড় বোন তসলিমা খাতুন বলেন, ‘৬ বছর আগে ইউসুফ মোহনের সঙ্গে বিয়ে হয় শাহেরার। তারা হাজারীবাগের এনায়েতগঞ্জে একটি ভাড়া বাসায় থাকেন। তিনি নিজেও (তসলিমা) পাশেই থাকেন। তিনমাস ধরে মোহন ও শাহেরার মধ্যে দাম্পত্য কলহ চলছে। আজ সকালে ঘুমন্ত অবস্থায় শাহেরার শরীরে গরম পানি ঢেলে দেন ইউসুফ। এসময় শাহেরার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন।’
ঢামেকের বার্ন ইউনিটের চিকিৎসকরা জানিয়েছেন, শাহেরার শরীরের ২০ শতাংশই পুড়ে গেছে।