ঢাকাSunday , 6 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী-শ্বশুর আটক

Link Copied!

Dead bodyনোয়াখালী প্রতিনিধি : জেলার সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়ন থেকে লাবলী আক্তার (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী ও শ্বশুরকে আটক করা হয়েছে।
শনিবার রাত ১১টার দিকে বজরা হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত লাবলী আক্তার ওই গ্রামের নোয়াবাড়ির বেচু মিয়ার মেয়ে।
আটককৃতরা হলেন- নিহতের স্বামী মিরাজ উদ্দিন ও শ্বশুর সিরাজ মিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ৯টার দিকে একটি রিকশায় করে অচেতন অবস্থায় লাবলী আক্তারকে বজরা হাসপাতালে নিয়ে আসে তার স্বামী ও শ্বশুর। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক লাবলীকে মৃত ঘোষণা করেন। তারা লাবলীর মরদেহ নিয়ে হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন মিরাজ ও সিরাজকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাবর জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাবলী আক্তার বিষপানে আত্মহত্যা করেছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ও শ্বশুরকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।