ঢাকাSaturday , 5 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ৪

Link Copied!

Accidentনারায়ণগঞ্জ প্রতিনিধি : সদর উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন আহত হয়েছেন।
শনিবার দুপুর আড়াইটার দিকে ফতুল্লার জালকুড়িতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- ফতুল্লার পঞ্চবটি এলাকার আব্দুল কুদ্দুসের স্ত্রী সালেহা বেগম (৬০), জুরাইন এলাকার আব্বাস মিয়ার ছেলে কাসেম (৩৫), শিবু মার্কেট কাঠেরপুল এলাকার আব্দুস সালামের ছেলে রিয়াজ (৩০) ও সাইনবোর্ড এলাকার ছাত্তার মিয়ার ছেলে ইয়াছিন মিয়া (২৫)।
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার কাজী মো. এনামুল হক জানান,আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আহত ইয়াছিনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।