সাতক্ষীরা প্রতিনিধি : জেলার দেবহাটা উপজেলার দক্ষিণ নাংলা গ্রামে অভিযান চালিয়ে একটি গুলি ও ওয়ান শ্যুটারগানসহ সন্ত্রাসী আব্দুল গফুর (৪২) ওরফে মাস্তান আব্দুল গফুরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার ভোরে দক্ষিণ নাংলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল গফুর ওই গ্রামের মৃত কালু হাজির ছেলে।
সাতক্ষীরা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, আব্দুল গফুর দুর্ধর্ষ সন্ত্রাসী। ভোররাতে গুলিও অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।

