ঢাকাSaturday , 5 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাসমেলায় বোমা বিস্ফোরণ, আহত ৬

Link Copied!

Hoshniদিনাজপুর প্রতিনিধি : জেলার কাহারোলে ঢেপা নদীর তীরে ঐতিহাসিক কান্তজিউ রাসমেলায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার রাতে মেলার যাত্রা প্যান্ডেলে এমন ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন মিন্টু (৩০), সাইদুর (২৫), সাধন (৩৫), জব্বার (২৬), মোসাদ্দেক (২৩) ও উমাকান্ত (২২)।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ জানান, ভোলানাথ যাত্রা প্যান্ডেলের উত্তর কোণে দুর্বৃত্তরা বোমা বিস্ফোরণ ঘটালে ছয়জন আহত হন। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, এ ঘটনার পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু করা হয়েছে।
গত ১৮ নভেম্বর দিনাজপুর শহরে ইতালীয় নাগরিক ডা. ফাদার পিয়েরো পারোলারি সামিওকে গুলি করে হত্যা চেষ্টা করে দুর্বৃত্তরা। এ ঘটনার পরেই দিনাজপুরে জঙ্গি তৎপরতা লক্ষ্য করা যায়। এর দু’সপ্তাহ পেরোতে না পেরোতেই আবার এমন ঘটনা ঘটলো।
প্রসঙ্গত, দিনাজপুরে কাহারোল উপজেলার সুন্দরপুর ইউনিয়নের একাংশ দিয়ে বয়ে যাওয়া ঢেপা নদীর তীরে অবস্থিত টেরাকোটায় নির্মিত শ্রী শ্রী কান্তজিউ মন্দিরটি অত্র জেলা সহ পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীদের পূজার্চনার একটি আদর্শ স্থান হিসেবে বিবেচিত। প্রতি বছর বাংলা সন হিসেবে অগ্রহায়ণ মাসের ভরা পূর্ণিমার রাতে এখানে রাস পূজা হয়। আর এই রাস পূজায় রাধা-কৃষ্ণের বিহগ্র দেখতে ও পাপমোচনসহ পূণ্যের আশায় লাখো ভক্তের আগমণ ঘটে। দীর্ঘদিন আগ থেকেই রাস পূজাকে কেন্দ্র করে এখানে মেলা বসে। মাসব্যাপি মেলা উপলক্ষে যাত্রাপালা, সার্কাস, মোটর সাইকেল খেলা, পুতুল নাচসহ বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করা হয়।