ঢাকাSaturday , 5 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডেমরায় আ.লীগ নেতাকে গলাকেটে হত্যা

Link Copied!

marderডেমরা প্রতিনিধি : রাজধানীর ডেমরার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি এনামুল হক গিয়াসউদ্দিন ভূঁইয়াকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার বেলা ১১টায় পশ্চিম সানার খালপাড় তাতীপুকুরের দক্ষিণে একটি পরিত্যক্ত প্রাচীর ঘেরা খোলা জায়গায় তার লাশ দেখা যায়। মৃত গিয়াসউদ্দিন ওই এলাকার মৃত আব্দুল মজিদ ভূঁইয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকালে স্থানীয়রা গিয়াসউদ্দিনের লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেয়। তবে প্রাথমিকভাবে তাদের ধারণা গিয়াসউদ্দিনকে অন্যত্র হত্যা করে গভীর রাতের কোনো এক সময় খালপাড়ে ফেলে চলে গেছে। হত্যাকাণ্ডের ব্যাপারে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা কোনো প্রকার তথ্য দিতে পারেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ‘সোয়া ১টা) লাশের সুরতহাল রিপোর্ট তৈরির কাজ চলছিল।
ওয়ারি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাঈনুল ইসলাম বলেন, ‘ঊর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বিষয়টি পরে জানানো হবে।’ দুপুর দেড়টার দিকে ওয়ারি জোনের উপ-কমিশনার সৈয়দ নূরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রসঙ্গত, গত দুসপ্তাহে রাজধানীর ডেমরায় এটি দ্বিতীয় হত্যাকাণ্ড।