তথ্যপ্রযুক্তি ডেস্ক : বিশ্ববিখ্যাত ব্র্যান্ড আসুস দেশীয় আইটি বাজারে নিয়ে এল ষষ্ঠ প্রজন্মের ট্রান্সফরমার বুক। এটির মডেল টিপি ৩০০ইউএ। এর ১৩.৩ ইঞ্চি এইচডি এলইডি টাচস্ক্রিন ডিসপ্লে ৩৬০ ডিগ্রিতে ঘোরানো যায়।
এটিতে আছে ২.৩০ গিগাহার্টজের গতি সম্পন্ন ষষ্ঠ প্রজন্মের ইন্টেল কোরআই-৫ প্রসেসর। ল্যাপটপটিতে রয়েছে ৮ জিবি ডিডিআর ৩ র্যাম, ১ টেরাবাইট হার্ডডিস্ক ।
এর রোটেটিং টাচস্ক্রিন রয়েছে। ফলে যেভাবে খুশি সেভাবেই এটি ব্যবহার করা যাবে।
নেটওয়ার্কিংয়ের জন্য এতে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটুথ, এইচডি ৭২০পিক্সেল ওয়েবক্যাম ।
ল্যাপটপটিতে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে। এটিতে ব্যবহার করা হয়েছে পলিমার ব্যাটারি যা অধিক সময় ব্যাকআপ দেবে।
দেশের বাজারে এই ল্যাপটপটির ৬৯ হাজার টাকা।

