ঢাকাFriday , 4 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ছাত্রলীগ কর্মীকে গুলি

Link Copied!

Guliচট্টগ্রাম প্রতিনিধি : নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় দুর্বৃত্তের গুলিতে ইমাম হোসেন বাবু (২২) নামে এক ছাত্রলীগ কর্মী গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার দুপুর সোয়া দুইটার দিকে আগ্রাবাদ এক্সেস রোডস্থ সমবায় মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
আহত ইমাম হোসেন বাবু ছোটপুল এলাকার মো. ইউসুফের ছেলে। তিনি নগরীর ইসলামিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি আবিদ হোসেনের অনুসারি বলে জানা গেছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানায়, দুপুরে জুমার নামাজের পর ইমাম হোসেন তার তিন বন্ধুকে নিয়ে ছোটপুল এলাকার সমবায় মার্কেটের পাশে আড্ডা দিচ্ছিল। এসময় একটি হাইচে করে কয়েকজন দুর্বৃত্ত এসে তাকে গুলি করে পালিয়ে যায়।
এসময় স্থানীয়রা ইমাম হোসেনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। বর্তমানে তিনি হাসপাতালের ক্যাজুয়েলটি বিভাগে চিকিৎসাধীন আছেন।