ঢাকাFriday , 4 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাক চালককে কুপিয়ে হত্যা

Link Copied!

marderচট্টগ্রাম প্রতিবেদক : সীতাকুন্ড উপজেলার বার আউলিয়া এলাকায় নুরুল আমিন (৪৫) নামে এক ট্রাক চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি স্থানীয় কনফিডেন্স সিমেন্টে কর্মরত ছিলেন।
শুক্রবার ভোরের দিকে এই ঘটনা ঘটে। খবর পেয়ে সকাল সাড়ে ৬টার দিকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নুরুল আমিন নগরীর পাহাড়তলী থানার আব্দুল আলী নগর এলাকার নুরুল ইসলামের ছেলে।
সীতাকুন্ড থানার ওসি ইফতেখার হাসান বলেন, ‘নিহত নুরুল আমিন স্থানীয় কনফিডেন্স সিমেন্টের ট্রাক চালাতেন। রাতের ডিউটি শেষ করে ভোরে বাড়ি ফেরার পথে কে বা কারা তাকে হত্যা করে বার আউলিয়া এলাকায় ফেলে রেখে যায়। নিহতের মাথায় ধারলো অস্ত্র দ্বারা আঘাতের চিহ্ন রয়েছে।’
লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি বলে জানান তিনি।