ঢাকাThursday , 3 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অল্প সময়ের মধ্যেই খুলবে ফেসবুক

Link Copied!

polokনিজস্ব প্রতিবেদক : খুব অল্প সময়ের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক খুলে দেয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে তথ্য-প্রযুক্তি বিতর্ক উৎসব নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
ফেসবুক কবে নাগাদ খুলছে এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ফেসবুক সদর দপ্তরের সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। আশা করছি, খুব অল্প সময়ের মধ্যেই আমরা ফেসবুক খুলে দিতে পারব।’
নির্দিষ্ট সময় জানতে চাইলে তিনি বলেন, ‘সুনির্দিষ্ট দিন বা সময় বলতে পারছি না, তবে অল্প সময়ের মধ্যে ফেসবুক আনব্লক করে দেয়া হবে বলে মনে করছি।’
পলক বলেন, ‘দেশের ৭০ শতাংশ তরুণ নতুন আই‌ডিয়া নিয়ে আসে। দে‌শের প‌লি‌সি তৈরিতে তাদের অংশগ্রহণ দরকার।’
তি‌নি বলেন, ‌‘বিতর্কের সব বিষয় হবে প্রযু‌ক্তি‌নির্ভর। তরুণ বিতা‌র্কিকদের বিতর্কের আই‌ডিয়াগুলো গবেষণা করে প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে।’
‌বি‌ফ্রিংয়ে ‌তি‌নি জানা‌ন, দেশকে ১৬টি অঞ্চলে ভাগ করে আঞ্চ‌লিক প্রতিযো‌গিতা হবে। এতে অংশ নেবে ১৩০টিরও বে‌শি বিশ্ববিদ্যালয় ও কলেজের ৪ শতা‌ধিক ‌বিতা‌র্কিক। দুই মাসব্যাপী চলবে এই প্রতিযো‌গিতা। পুরো প্রত‌যো‌গিতায় দেশের ৫ হাজার তরুণ সম্পৃক্ত হবে।
তথ্য ও যোগাযোগ প্রযু‌ক্তি বিভাগের স‌চিব শ্যামসুন্দর শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণাল‌য় সম্প‌র্কিত স্থা‌য়ী ক‌মি‌টির সদস্য না‌হিম রাজ্জাক এমপি।
বাংলাদেশে নিরাপত্তার কারণ দেখিয়ে গত ১৮ নভেম্বর ফেসবুকসহ অনলাইনে যোগাযোগের কয়েকটি অ্যাপ বন্ধ করা হলেও বিকল্প পন্থায় সেগুলো ব্যবহার করা যাচ্ছে।
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, ‘দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি মনে করে জনগণের নিরাপত্তা সন্তোষজনকভাবে নিশ্চিত করা গেছে, ঝুঁকি কম আছে তখনই তারা নির্দেশ দিলে ফেসবুক খুলে দেয়া হবে।’