ঢাকাThursday , 3 December 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইয়াবা-মদসহ গ্রেপ্তার ৬৩ আসামি

Link Copied!

Yabaচট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের  বিভিন্ন উপজেলায় পুলিশের নিয়মিত অভিযানে মদ-ইয়বাসহ বিভিন্ন মামলার ৬৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাতভর জেলা পুলিশের একাধিক টিম এ অভিযান পরিচালানা করে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) কাজী আব্দুল আওয়াল বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, বুধবার রাতভর অভিযানে নিয়মিত মামলায় ২০ জন এবং পরোয়ানাভূক্ত ৪৩ জনসহ মোট ৬৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া জেলার চন্দনাইশ থেকে ৫ হাজার, লোহাগাড়া থেকে ৩ হাজার পিস ও সাতকানিয়া থেকে ৫৬৮ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। একই অভিযানে সীতাকুণ্ড থেকে ২৪ লিটার, রাঙ্গুনিয়া থেকে ৩ লিটার ও জোরারগঞ্জ থেকে ৬ লিটার মদ উদ্ধার করা হয়।